বাইনারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমঝোতা চুক্তি

আপডেট : ০৩ জুলাই ২০১৯, ২১:৫০

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংবাদদাতা

মালয়েশিয়ার বাইনারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি) উচ্চতর শিক্ষা বিষয়ক এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাস রুমে মালয়েশিয়ার বাইনারি বিশ্ববিদ্যালয়ের এক্সিউটিভ চেয়ারম্যান অধ্যাপক জোসেফ আদাইকালাম এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. মোঃ আবু তাহের চুক্তিতে স্বাক্ষর করেন।

ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে এবং আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. বিশ্বজিত্ চন্দ্র এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। বাইনারি বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট স্কুলের ডিন ড. আসিফ মাহবুব করিম প্রমুখ।