শান্ত-মারিয়াম ‘ফাউন্ডেশন ডে’ ২০২৪ উদযাপিত

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:১৮

জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে উদযাপিত হল ‘শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ডে-২০২৪ ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ ইমামুল কবীর শান্ত এর ৭০তম জন্মদিন। 

১৩ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর উত্তরায় ‘জমজম কনভেনশন সেন্টারে’ কেক কাটা, আলোচনা অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ সরকারী-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের শুভেচ্ছা বিনিময় ও নানা আয়োজনে দিবসটি যৌথভাবে পালন করে শান্ত-মারিয়াম ফাউন্ডেশন, শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রা:) লি:।

এ উপলক্ষে গত ৭ ফেব্রুয়ারি শান্ত-মারিয়াম স্কুল অব ক্রিয়েটিভ টেকনোলজি এবং শান্ত-মারিয়াম একাডেমী অব ক্রিয়েটিভ টেকনোলজির শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। ১১ ফেব্রুয়ারি সকালে উত্তরস্থ ফাউন্ডেশন ভবনে মিলাদ ও দোয়া অনুষ্ঠান এবং ১৩ ফেব্রুয়ারি সকালে প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের সমাধিতে পুষ্পার্ঘ অর্পণ শেষেশান্ত-মারিয়াম একাডেমী অব ক্রিয়েটিভ টেকনোলজি’র শিশু-কিশোরদের নৃত্য, সঙ্গীত ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণসহ শান্ত-মারিয়াম একাডেমি ও শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন, অলোচনা ও কেক কাটা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের ঢাকা ১৮ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মো. খসরু চৌধুরী, শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ মোঃ আহসানুল কবীর, শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক, সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রা: লি: এর ভাইস-চেয়ারম্যান জনাব হাফিজুর রহমান পুলক, ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার শেখ তানভীর আহম্মেদ রনি, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব এস.এ. বরকত বাবু, শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের পরিচালক, ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্য, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার, শিক্ষকসহ সকল অঙ্গ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী এবং অন্যান্য ব্যাক্তিবর্গ।

ইত্তেফাক/এএইচপি