দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩ জনে। এ সময়ে মশাবাহিত রোগটিতে কারও মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত ভর্তি রোগীদের মধ্যে ২ জন ঢাকায় এবং ১ জন ঢাকার বাইরে ভর্তি হয়েছে।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২৬০ জনে, যাদের মধ্যে ১৬ জনের মৃত্যু হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার সকালে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হন ৫৯ জন ডেঙ্গু রোগী।
