প্রযুক্তির কল্যাণে হারিয়ে যাওয়া ৩০টি স্মার্ট ফোন উদ্ধার করেছে চাঁদপুর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। পরে ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। রবিবার চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এসব তথ্য জানা গেছে।
ভুক্তভোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সাইবার ক্রাইম ইউনিট চাঁদপুর জেলা গোয়েন্দা শাখা বিভিন্ন স্থান থেকে উদ্ধারকৃত হারিয়ে যাওয়া বিভিন্ন মডেলের ৩০টি স্মার্ট ফোন শনিবার প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেন পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম।
পুলিশ সুপার বলেন, ‘কারো ফোন হারিয়ে গেলে সংশ্লিষ্ট থানায় জিডি করুন এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, চাঁদপুরে যোগাযোগ করুন। হারিয়ে যাওয়া ফোন উদ্ধারে চাঁদপুর জেলা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।’

