গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় আহত শ্যামল চন্দ্র দেব নামে পুলিশ সদস্য চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার সকালে রাজধানীর মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত শ্যামল চন্দ্র দেব উপজেলার মাওনা হাইওয়ে থানার কনস্টেবল ছিলেন। তিনি হবিগঞ্জ জেলার মাদবপুর উপজেলার তুলশিপুর গ্রামের মৃত কুমুদ বন্দু দেবের ছেলে।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.দেলোয়ার হুসেন জানান, গত ১১ জুন কর্মরত অবস্থায় মাওনা উড়াল সেতুর দক্ষিণ পাশে সড়ক পার হতে গিয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন তিনি।
ইত্তেফাক/জেডএইচ
