হীরা পছন্দ করেনা এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া দুষ্কর। বিশেষ করে প্রতিটি মেয়েরই হীরের প্রতি এক আলাদা আকর্ষণ থাকে। কিন্তু দাম এর কথা চিন্তা করে অনেকেই পিছিয়ে আসেন হীরের চিন্তা ভাবনা থেকে, তার উপর বর্তমান দুর্মূল্যের বাজারে অনেক বিত্তবান দের কাছেও হীরে কেনা এক স্বপ্নের মতো।
হীরে নিয়ে বাংলাদেশের সর্বপ্রথম সবচেয়ে সাশ্রয়ী দামে যাত্রা শুরু করে “ডায়মন্ড হাউস”। এটি একটি ISO সনদপ্রাপ্ত হীরার গহনা কোম্পানি। ডায়মন্ড হাউসের এর যাত্রা শুরু ২০১৬ সালের দিকে। গত আট বছরের যাত্রায় পণ্যের মানের ব্যাপারে কখনই ছাড় দেয়নি প্রতিষ্ঠানটি।
ডায়মন্ড হাউসের প্রতিষ্ঠাতা বলেন, প্রাচীন কাল থেকে শুরু করে এখন পর্যন্ত হীরা মানুষের পছন্দ ও আকর্ষণের জায়গা। হীরা মূলত ভারতীয় দের হাত ধরেই শুরু এবং বর্তমানে ইংল্যান্ডের রাজ পরিবারেও শোভা বৃদ্ধির কাজ করছে এই হীরা। হীরার নাম বলতেই যেহেতু মানুষের মাথায় আসে কোহিনূর । কিন্তু কোহিনূর ছাড়াও আরও বহু মূল্যবান এবং সুন্দর দেখতে হীরা পৃথিবীতে আছে, সবাই এসব নিয়ে মাতামাতি না করলেও হীরাপ্রেমি রা বরাবরই এসব নিয়ে ভেবে থাকেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষের হীরার প্রতি অনেক শখ থাকলেও দামের কারণে অনেকেরই সাধ্যের বাইরে এই অতি মূল্যবান ধাতু। কিন্তু ডায়মন্ড হাউস সবসময় সব ধরনের মানুষের কথা চিন্তা করেই প্রতিটি ডায়মন্ডের দাম নির্ধারণ করেন যেন মানুষ তাদের শখ পূরণ করতে না পেরে থাকেন। তাদের লক্ষ্য মানুষ যেন সাধ্যের মধ্যে তাদের শখ পূরণ করতে পারে।
