আড়াইহাজারে কবর থেকে কঙ্কাল চুরি

আপডেট : ০৪ জুলাই ২০১৯, ০০:১৬

উপজেলার ফতেহপুর ইউনিয়নের বগাদী ষোলগ্রাম সমন্বিত গ্রামের কবরস্থানে কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির জানান, মঙ্গলবার দিবাগত রাতে কোনো এক সময় একটি সংঘবদ্ধ চক্র কবরস্থানের ১৪টি কবর খোঁড়ে। এরপর সুযোগ বুঝে ছয়টি কঙ্কাল নিয়ে যায়। বুধবার সকালে কবরস্থানের পাশের মাদরাসার ছাত্ররা গিয়ে কবরগুলোতে গর্ত দেখে পুলিশকে খবর দেয়।