আমরা এখন আর স্বাধীন পাকিস্তানে বাস করি না

আপডেট : ০৪ জুলাই ২০১৯, ০০:৩৪

পাকিস্তানের সাংবাদিক হামিদ মীর বলেছেন, আমরা এখন আর স্বাধীন পাকিস্তানে বাস করছি না। তিনি দেশটির সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির একটি সাক্ষাত্কার বন্ধ করার বিষয়ে কথা বলতে গিয়ে এই মন্তব্য করেন। হামিদ মীর এক টুইটার বার্তায় বলেন, আমি দর্শকদের কাছে দু:খ প্রকাশ করা ছাড়া আর কিছু করতে পারছি না। একটি সাক্ষাত্কার প্রচার শুরু হয়েছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে যায়। এটা বোঝা সহজ যে কারা এই প্রচার বন্ধ করে দিল। আমি বিস্তারিত পরে জানাবো। আমরা এখন আর স্বাধীন দেশে বাস করছি না। গত সোমবার হামিদ মীরের নেওয়া জারদারির একটি সাক্ষাত্কার জিও নিউজে প্রচারিত হচ্ছিল। কিন্তু কিছুক্ষণ পরই সেটা বন্ধ করার ঘোষণা দেয় জিও নিউজ। -ডন