বিহা‌রে সড়ক দুর্ঘটনায় ৯ জ‌ন নিহত

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:৪৩

ভারতের বিহারের কাইমুর এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। গত রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির পুলিশ নিশ্চিত করেছে। খবর টাইমস নাও, এনডিটিভির। 

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ট্রাকের সঙ্গে জিপের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। 

সাংবাদিকদের মোহানিয়ার ডিএসপি দিলীপ কুমার বলেছেন, দুই নারীসহ আটজন যাত্রীবাহী একটি জিপ প্রথমে একটি মোটরসাইকেলে ধাক্কা দেয়। জিপের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন বলে ধারণা করা হচ্ছে। এরপরেই ওই জিপ এবং মোটরসাইকেলের সঙ্গে দ্রুতগামী এক ট্রাকের সংঘর্ষ হয়। এতে নয়জন নিহত হয়েছেন। 

মোটরসাইকেলের চালক ঘটনাস্থলেই মারা গেছেন। ট্রাকের চালক পালিয়ে গেছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে বলে পুলিশের এ কর্মকর্তা নিশ্চিত করেছেন। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী।

ইত্তেফাক/পিএস