শতাধিক বিদেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধির উপস্থিতিতে ঢাকায় শিক্ষা মেলা

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১০

বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ করে দিতে রাজধানীতে দুই দিনব্যাপী শিক্ষা মেলা আয়োজন করতে যাচ্ছে ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনসালট্যান্টস অ্যাসোসিয়েশন। এটি তাদের নবম আসর।

আগামী ১ এবং ২মার্চ ঢাকার সোনারগাঁও হোটেলে আয়োজিত হতে যাওয়া এই মেলায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসবেন শিক্ষা বিশেষজ্ঞ ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা। প্রদর্শনীতে ৬০টিরও বেশি দক্ষ কনসালট্যান্সি সংস্থা এবং ৩০০টিরও বেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা থাকবেন। ফলে, শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষার জন্য যথাযথ তথ্য ও দিকনির্দেশনা পাবে।

বিদেশে পড়াশোনার জটিল প্রক্রিয়া বুঝতে, সঠিক দেশ ও বিষয় নির্বাচনে, আবেদনপত্র প্রস্তুতিতে, এবং স্কলারশিপের তথ্য পেতে দক্ষ পেশাদাররা থাকবেন শিক্ষার্থীদের পাশে।

এছাড়াও, প্রদর্শনীতে বিভিন্ন বিষয়ে পড়া ও স্কলারশিপের সুযোগ, এবং বিদেশে পড়াশোনা সম্পর্কে গুরুত্বপূর্ণ সব তথ্য খুঁজে পাওয়া যাবে। পাশাপাশি, এই প্রদর্শনীতে IELTS পরীক্ষা ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যায়, সেগুলোকেও তুলে ধরা হবে।

ইত্তেফাক/এএইচপি