ইসলামিক ঐক্যের জন্য কাজ ক‌রে যাচ্ছে তরীকত ফেডারেশন: ন‌জিবুল বশর মাইজভাণ্ডারী

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:০৯

বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী বলেছেন, তরীকত ফেডারেশন ইসলামিক ঐক্য জন্য কাজ করে যাচ্ছে, এইটাই সময়ের দাবি। সুন্দর সমাজ, শান্তি, সুশাসন ও ক্ষমতার ভারসাম্য বজায় রাখার জন্য দেশে সকল ইসলামিক দলের ঐক্যের কোন বিকল্প নাই।

কুষ্টিয়া রাহমানিয়া দরবার শরিফে, প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব বলেন।  

তিনি আরও বলেন বিগত দিনে আমাদেরও ভুল হয়েছে৷ তাই প্রয়োজনে আলোচনা করে, সকল ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে, কোরআন সুন্নাহর ভিত্তিতে ঐক্য করতে হবে। তরিকত ফেডারেশন দিনে দিনে আরও শক্তিশালী হচ্ছে এবং আগের মতো সামনেও ও রাজনীতিতে বড় ভূমিকা পালন করবে আজকের এই বিশাল জনসভা তার একটি ছোট উদাহরণ। 

তরিকত সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ তরিকত ফেডারেশন রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও রাহমানিয়া দরবারের প্রতিষ্ঠাতা হাফেজ মৌলানা মুখলেসুর রহমান বাঙালি হুজুর। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের মুখপাত্র ও যুগ্ম মহাসচিব মোহাম্মদ আলী ফারুকী সহ এলাকার মুক্তিযোদ্ধা ও আলেম-উলামা বৃন্দ।

ইত্তেফাক/এএইচপি