শিক্ষক পেটানো সেই তোফাজ্জল জেলহাজতে

আপডেট : ০৪ জুলাই ২০১৯, ১৬:৪০

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা চলাকালে হলে ঢুকে শিক্ষক লাঞ্ছিত করার মামলার প্রধান আসামি তোফাজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে (৩ জুলাই) আদালতে জামিন নিতে গেলে সুনামগঞ্জ আমল গ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শুভদ্বীপ পাল তার জামিন না মঞ্জুর করেন। পরে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

বাদি পক্ষের আইনজীবী মতিউর রহমান পীর বিষয়টি নিশ্চিত করেছেন। তোফাজ্জল উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের আবু তাহের মিয়ার ছেলে।

আরও পড়ুন: ফুলবাড়িসহ ৫ উপজেলার ৩৪টি ইউনিয়নের নেই স্বাস্থ্যকেন্দ্র

উল্লেখ্য, গত রবিবার সকাল ১১টার দিকে ওই বিদ্যালয়ের অর্ধ-বার্ষিকী পরীক্ষা চলাকালে নকলে বাধা দেওয়ায় হলরুমে ঢুকে শিক্ষককে লাঞ্ছিত করে তোফাজ্জল। এ সময় অন্য শিক্ষকরা এগিয়ে এলে তারাও লাঞ্ছিত হন।

এ ঘটনায় পরদিন সোমবার শিক্ষক মাজেদুল ইসলাম বাদি হয়ে তাহিরপুর থানায় তোফাজ্জলসহ ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

ইত্তেফাক/অনি