সোনারগাঁও ইউনিভার্সিটির শিক্ষা সফর ও নবীনবরণ অনুষ্ঠিত

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ২১:০৬

সোনারগাঁও ইউনিভার্সিটির স্প্রিং-২০২৪ সেশনের শিক্ষাসফর ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ সুবর্ণগ্রাম রিসোর্টে অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটির চেয়ারম্যান, জাতীয় সংসদের হুইপ ও নারায়ণগঞ্জ আড়াই হাজারের এমপি আলহাজ নজরুল ইসলাম বাবু। বিশ্ববিদ্যালয় যাত্রায় শিক্ষা অর্জনের পাশাপাশি মানবিক মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। 

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মো. আব্দুল আলিম, সোনারগাঁও ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক শামীম আরা হাসান, ট্রেজারার অধ্যাপক ড. একরামুল ইসলাম। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য আলহাজ লায়ন মো. শামীম মাহাবুব ভূইয়া। 

অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। এমন জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে ভিন্নমাত্রা যোগ করে সোনারগাঁও ইউনিভার্সিটির ছাত্র আরটিভির বাংলাগায়েন এর শিল্পী শাহরিয়ার চৌধুরি ও মৌসুমীর সুরেলা কণ্ঠের গানের পরিবেশনা। 

ইত্তেফাক/এএইচপি