মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
ব্যাংকিং সুবিধা গ্রাহক ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে শনিবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তক্তারচালা বাজারে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং উদ্বোধন করা হয়েছে। গোড়াই-সখীপুর সড়ক সংলগ্ন তক্তারচালা বাজারের হতিয়া রোডের গোল্ডেন মার্কেটে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়া টাঙ্গাইল জেলা শাখার এভিপি এন্ড হেড অব ব্র্যাঞ্চ মো. নাসির উদ্দিন।
হাতীবান্দা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও তক্তারচালা বাজার বণিক সমিতির সভাপতি মো. নবীন হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে শাখা ম্যানেজার মো. লতিফুর রহমান লাবুসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
