হঠাৎ জাতীয় দল থেকে রোমান সানার অবসর

আপডেট : ০৩ মার্চ ২০২৪, ১৩:৪৯

জাতীয় দল থেকে আকস্মিকভাবে অবসরের ঘোষণা দিয়েছেন আর্চার রোমান সানা। ২৮ বছর বয়সী এই আর্চারের জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজি রাজিবুদ্দিন আহমেদ চপল।

আর্চারি ফেডারেশনকে চিঠি দিয়ে নিজের অবসরের কথা জানিয়েছেন রোমান। চিঠিতে ব্যক্তিগত কারণ দেখিয়েছেন এই আর্চার। গণমাধ্যমকে রাজিবুদ্দিন চপল বলেন, 'রোমান আমাদের কাছে চিঠি দিয়ে বলেছে ব্যক্তিগত কারণে সে আর জাতীয় দলকে প্রতিনিধিত্ব করবে না। সে আগেও মৌখিকভাবে এমন সিদ্ধান্ত নেওয়ার কথা বলছি। এটা তার ব্যক্তিগত ব্যাপার।'

সম্প্রতি আর্চারির জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন রোমান। গত ২০ থেকে ২৪ ফেব্রুয়ারি ইরাকের বাগদাদে অনুষ্ঠিত এশিয়ান আর্চারি প্রতিযোগিতায় অংশ নেওয়া বাংলাদেশ দলে রাখা হয়নি এই আর্চারকে।  

ইত্তেফাক/জেডএইচ