তিন ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি এস আলম সুগার মিলের আগুন

আপডেট : ০৪ মার্চ ২০২৪, ১৯:৫৩

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এস আলম রিফাইন্ড সুগার মিলের আগুন ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায়ও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। সবশেষ সন্ধ্যা ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

কারখানা সূত্রে জানা যায়, গোডাউনে ব্রাজিল থেকে আমদানি করা ১ লাখ টন চিনির কাঁচামাল ছিল, যা পুড়ে গেছে।

কর্ণফুলী উপজেলায় এস আলম রিফাইন্ড সুগার মিলে ভয়াবগ আগুন। ছবি: ইত্তেফাক

প্রত্যক্ষদর্শী আকাশ শীল জানান, আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগীয় দপ্তরের উপ-পরিচালক আবদুল মালেক বলেন, ভবনটিতে প্রচণ্ড ধোঁয়া থাকায় অগ্নিনির্বাপকদের কাজ করা কঠিন হয়ে পড়েছে। সন্ধ্যা ৭টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

কর্ণফুলী উপজেলায় এস আলম রিফাইন্ড সুগার মিলে ভয়াবগ আগুন। ছবি: ইত্তেফাক

চট্টগ্রামের কর্ণফুলী মডেল ফায়ার সার্ভিস স্টেশন, লামা বাজার, আগ্রাবাদ, চন্দনপুরা স্টেশনের ১০টি ইউনিট আগুণ নিয়ন্ত্রণে চেষ্টা করছে। এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।

এর আগে বিকেল ৪টার দিকে কর্ণফুলী উপজেলার ইছানগর এলাকার সুগার মিলটিতে আগুন লাগে।

ইত্তেফাক/এসকে