পৃথিবীর বিভিন্ন দেশে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক ব্যবহারে কিছু সমস্যা হচ্ছে। কারিগরি সমস্যার কারণে ফেসবুক ব্যবহারকারীরা এ ধরনের বিড়ম্বনায় পড়ছেন।
ফেসবুক ছাড়াও ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ ব্যবহারের ক্ষেত্রেও অনেক ব্যবহারকারী সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিভিন্ন ওয়েবসাইটের তাত্ক্ষণিকভাবে তথ্য প্রদানকারী ওয়েবসাইট ডাউন ডিটেক্টরের তথ্য অনুযায়ী, বুধবার বাংলাদেশ সময় রাত ৮টা ৪৯ মিনিট থেকে ফেসবুকে ছবি আপলোড, ছবি না দেখা, এছাড়া বার্তা দেখানো ইত্যাদি সমস্যায় পড়েছেন ব্যবহারকারীরা।
প্রথমে অনেকে মনে করেছিলেন তার নিজের ফোনের বা ইন্টারনেট কানেকশনের সমস্যা হয়েছে, তারপরে ভিপিএন অন করে ফেসবুক ব্রাউজ করতে গেলেও একই সমস্যা দেখতে পান। অবশেষে টুইটারে প্রবেশ করে দেখি হ্যাশ-ট্যাগ #instagramdown, #facebookdown, এবং #WhatsAppDown এক্কেবারে ট্রেন্ড ট্যাগে পরিণত হয়েছে। অবশেষে downdetector.com থেকে আরো জানা যায়, সর্বপ্রথম ইউএস এবং ইউরোপিয়ান ইউজাররা এই আউটেজ নিয়ে রিপোর্ট করতে শুরু করেছে। ৮০শতাংশ ইউজার রিপোর্ট থেকে জানা যায় ফেসবুকে ফটো নিয়ে সমস্যা হচ্ছে, হয় ফটো লোড হচ্ছে না, আর ফটো লোড হলেও সেটা ব্রোকেন হয়ে থাকছে। কোনোভাবে ফটো ভিউ করা যাচ্ছে না সাথে ফটো আপলোড করতেও ঝামেলা হয়ে যাচ্ছে, হয় আপলোড হচ্ছে না, না হয় অনেক দেরি করে আপলোড হচ্ছে। অনেক ইউজার রিপোর্ট করেছে তাদের অ্যাপ ও নাকি ক্র্যাশ করছিল।
ফেসবুক নিজেও তাদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে রেসপন্স করে। তারা টুইট করে, ‘আমাদের অ্যাপ ব্যবহার করে নাকি অনেক ইউজার ফটো, ভিডিও বা ফাইল শেয়ার করতে সমস্যায় ভুগছেন। এই সমস্যার জন্য আমরা দুঃখিত, দ্রুতই এই সমস্যা ফিক্স করা নিয়ে কাজ করছি’ নিচ থেকে আসল টুইটটি দেখতে পারেন।
জানা গেছে, অনেকেই ফেসবুক লগ ইন ও লগ আউট পর্যন্ত করতে পারছেন না। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা। জানা গেছে, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কলম্বিয়া, জাপান, মেক্সিকো, ফিলিপাইন, রাশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকার ব্যবহারকারীরাও একই সমস্যায় পড়েছেন।
এদিকে শুধু ফেসবুকের সাথে তো সমস্যা নয়, সাথে ইনস্টাগ্রাম ও হোয়াটঅ্যাপও এই আউটেজের শিকার হয়েছে। এই তিন প্ল্যাটফর্ম মিলে মোট ৪ বিলিয়নেরও বেশি ইউজার রয়েছে। যারা হয়তো এই মুহূর্তে ফটো, ভিডিও বা ফাইল শেয়ার করতে পারছে না।
টুইটার নিজেও এই সমস্যায় পড়েছিল গত বুধবার, অনেক টুইটার ইউজার ম্যাসেজ সেন্ড করা নিয়ে সমস্যায় ছিলেন। আর এখন ফেসবুক প্ল্যাটফরমের সমস্যা আর মজা করার জন্য মানুষ টুইটারকে বেছে নিয়েছে। আর এই জন্যই তো টুইটারে #facebookdown হ্যাশ-ট্যাগ ট্রেন্ড করছে!
মার্চ মাসের দিকে এই তিনটি প্ল্যাটফরম ১৫ ঘণ্টার অধিক সময় আউটেজে ভোগে, যেটা ফেসবুকের ইতিহাসে সবচাইতে খারাপ আউটেজ ছিল। ফেসবুকের অনুসারে, সার্ভার কনফিগারেশনের জন্য এই সমস্যা হয়েছিল।
