স্মার্টফোনকে ব্যবহার করতে পারবেন টিভির রিমোট হিসেবে, কীভাবে? আপনার স্মার্টফোনেই রয়েছে এ অপশনটি। নতুন প্রযুক্তি এক্ষেত্রে সাহায্য করবে স্মার্টফোনকে স্মার্টটিভি, অ্যান্ড্রয়েড টিভিবক্স, ফায়ার টিভিস্টিক হিসেবে ব্যবহার করার। স্মার্টফোনকে রিমোট হিসেবে ব্যবহার করতে জেনে রাখুন নিম্নে প্রদত্ত নিয়মগুলো :
কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় :
স্মার্টটিভিতে ওয়ারলেস কানেক্টিভিটি থাকা জরুরি। স্মার্টটিভি এবং স্মার্টফোন দুটিতেই থাকতে হবে একই ওয়াই-ফাই নেটওয়ার্ক। এন্ড্রয়েড ভার্সন ৪.৪ সম্পন্ন হতে হবে স্মার্টফোনটিকে। এছাড়া দেখতে হবে স্মার্টটিভিটি যেন এপিকে ফাইল সাপোর্ট করে। পুরো প্রক্রিয়াটিতে প্রয়োজন পড়বে একটি অ্যাপের, CetusPlay। অ্যাপটিকে ডাউনলোড এবং ইনস্টল করতে পারেন স্মার্টফোন এবং স্মার্টটিভিতে। অনেক সময় ফোনে ইনস্টল করা অ্যাপটি অটোমেটিক্যালি টিভিতে ইনস্টল হয়ে যায়। অন্যথায় ইউজার আলাদাভাবে পেনড্রাইভ ব্যবহার করে অ্যাপটিকে ইনস্টল করতে পারবেন।
স্মার্টফোনকে টিভির রিমোট বানানোর স্টেপগুলো:
ইনস্টল করার পর ফোনে অ্যাপটিকে ওপেন করুন। টিভির ডিভাইসটি স্মার্টফোন দেখাবে কিছুক্ষণের মধ্যে।
স্মার্টফোনে আসা সমস্ত পারমিশনগুলোকে অ্যাকসেপ্ট করুন। এরপর কানেক্ট হওয়ার জন্য অপেক্ষা করুন।
বেশকিছু অপসন আসবে। সেখান থেকেই রিমোট টাইপ অপসনটি বেছে নিন।
শুধুমাত্র টিভি রিমোট হিসেবেই নয় অ্যাপটি ব্যবহার করতে পারবেন আরো অন্য কাজেও।
বিল্ট-ইন অ্যাপ সেন্টার-যেখানে ইউজার পেতে পারেন স্মার্টটিভিতে ব্যবহারের উপযোগী একাধিক অ্যাপ।
স্কিন ক্যাপচারের মাধ্যমে টিভি স্ক্রিনসট তুলতে সাহায্য করবে।
