ডি-লিংক রাউটারের সঙ্গে টি-শার্ট ফ্রি

আপডেট : ০৪ জুলাই ২০১৯, ২১:২৪

বিশ্বখ্যাত ডি-লিংক ব্রান্ডের রাউটার কিনলে দেশের গ্রাহকেরা একটি আকর্ষণীয় টি-শার্ট ফ্রি পাবেন। এই অফারটি শুধু ইউসিসি বাজারজাতকৃত ডি-লিংক এর DIR-615 মডেল রাউটার এর ক্ষেত্রে প্রযোজ্য। ‘গরমে চরম অফার’ শিরোনামে এই অফারটি চলবে ১ জুলাই থেকে ১০ আগস্ট ২০১৯ পর্যন্ত।

উল্লেখ্য, সর্বোচ্চ ৩ বছর বিক্রয়োত্তর সেবার মাধ্যমে ইতিমধ্যে ডি-লিংক ন্যের গ্রহণ যোগ্যতা গ্রাহকদের নিকট বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি ভাঙা, পোড়া অথবা ভেজা অবস্থায় ত্রুটিপূর্ণ পণ্যের সেবা দেওয়ার নিশ্চয়তা প্রদান করে ডি-লিংক পণ্যকে গ্রাহকদের কাছে আরো আকর্ষণীয় করে তুলেছে। অফারটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে ভিজিট করুন www.ucc-bd.com.