বরগুনায় রিফাত হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দাবি

আপডেট : ০৪ জুলাই ২০১৯, ২১:৪০

বরগুনার সরকারি কলেজ সড়কে গত ২৬ জুন প্রকাশ্যে স্ত্রীর সামনে স্বামী রিফাত শরীফকে হত্যার প্রতিবাদ ও গ্রেফতারকৃতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে বৃহস্পতিবার মানববন্ধন করা হয়েছে। বামনা প্রেসক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

বামনা উপজেলা ছাত্রলীগ সভাপতি মোর্শ্বেদ শাহরিয়া গোলদারের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বামনা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোশাররফ হোসেন জমাদ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক জসীম উদ্দিন পিন্টু, সাংগঠনিক সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান চৌধুরী কামরুজ্জামান সগির, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-আমীন হোসেন জনী প্রমুখ।