পঞ্চগড়ে দুদকের গণশুনানি অনুষ্ঠিত

আপডেট : ০৪ জুলাই ২০১৯, ২১:৪২

সরকারি অফিসের সেবা পেতে হয়রানি বা দুর্নীতির শিকার হওয়া মানুষের অভিযোগের প্রেক্ষিতে গণশুনানি করেছে দুদক। বৃহস্পতিবার পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে জেলা প্রশাসনের সহযোগিতায় দুর্নীতি দমন কমিশন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ গণশুনানির আয়োজন করে। পঞ্চগড় জেলার ২২টি সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভুক্তভোগীর করা ৮২টি অভিযোগ আমলে নেওয়া হয়। জনসম্মুখে গণশুনানি করেন দুদকের কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম। এ সময় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, দুদকের পরিচালক নাসিম আনোয়ার, দুদকের রংপুর বিভাগীয় পরিচালক মনিরুজ্জামান খান, পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু জেকেরসহ সকল সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযোগকারীদের মঞ্চের একপাশে বসানো হয়। অপর পাশে অভিযুক্ত কর্মকর্তারা অভিযোগের প্রেক্ষিতে নিজের বক্তব্য পেশ করেন। শুনানিতে কয়েকটি দপ্তরের অনিয়মের অভিযোগের তদন্ত কমিটি গঠন করা হয়।