৯২ ভাগ বিদ্যুত্সাশ্রয়, গ্যাসবিহীন, পরিবেশবান্ধব এবং সম্পূর্ণ দূষণমুক্ত এসি ও ফ্রিজ তৈরি করেছেন কলেজছাত্র শরীফুল ইসলাম শরীফ (২১)। দরিদ্র পরিবারের সন্তান শরীফ দীর্ঘদিন প্রচেষ্টার পর অবশেষে তার নিজের প্রচেষ্টায় সফলভাবে গ্যাসবিহীন ও দূষণমুক্ত এসি এবং ফ্রিজ আবিষ্কার করতে সক্ষম হয়েছেন। তার আবিষ্কারের নাম দিয়েছেন শরীফ পিউর কলিং টেকনোলজি। তবে আর্থিক সংকটের কারণে তার তৈরীকৃত এসি ও ফ্রিজ বাজারজাত করতে পারছেন না। শরীফ এখন প্রধানমন্ত্রী ও শিল্পমন্ত্রীর সহযোগিতা চেয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিস্তারিত তুলে ধরেন শরীফ। এর আগে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ৯২ ভাগ বিদ্যুত্সাশ্রয়, পরিবেশবান্ধব, গ্যাসবিহীন ও দূষণমুক্ত এসি এবং ফ্রিজ আবিষ্কারের কথা ঘোষণা করেছেন।
