তালায় পুষ্প রানী ধর্ষণ ও হত্যা

গ্রেফতার শ্বশুরের স্বীকারোক্তি

আপডেট : ০৪ জুলাই ২০১৯, ২১:৪৬

তালার বারাত গ্রামের পুষ্প রানী দাসকে ধর্ষণের পর নির্যাতন করে হত্যার ঘটনায় র্যাব সদস্যরা মঙ্গলবার রাতে নিহতের মেয়ের শ্বশুর জয়দেব দাসকে গ্রেফতার করেছে। গ্রেফতারের পর বুধবার বিকালে সে ছেলের শাশুড়িকে নৃশংসভাবে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে।

খুলনা র্যাব-৬-এর সাতক্ষীরা শাখার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ সহকারী পরিচালক এম মাহামুদুর রহমান মোল্লা জানান, মোবাইল কললিস্ট ও ভয়েস রেকর্ড যাচাই করে জয়দেব দাসকে গ্রেফতার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা তালা থানার উপপরিদর্শক প্রীতিশ রায় জানান, গ্রেফতার জয়দেব দাস তার বেয়াইন পুষ্পকে নির্যাতন চালিয়ে হত্যার কথা স্বীকার করে বিচারিক হাকিম প্রথম আদালতের বিচারক বিলাস মন্ডলের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।