দর্শনা চেকপোস্ট

ডলার ও রুপিসহ আটক এক

আপডেট : ০৪ জুলাই ২০১৯, ২১:৪৭

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা চেকপোস্ট থেকে ১৮ হাজার ইউএস ডলার ও ৪ হাজার ৭১০ ভারতীয় রুপি এবং একটি মোবাইলসহ মিজানুর রহমান নামের এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বিজিবি।

আটককৃত মিজানুর রহমান শরীয়তপুর জেলার জাজিরা থানার চরদুপুর বালিয়াকান্দি গ্রামের রতন ব্যাপারির ছেলে।

বৃহস্পতিবার চুয়াডাঙ্গাস্থ ৬ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক নিস্তার আহমেদ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) এর ভারপ্রাপ্ত অধিনায়ক অতিরিক্ত পরিচালক নিস্তার আহমেদের নির্দেশনায় ও সার্বিক তত্ত্বাবধানে আইসিপি চেকপোস্টে কর্তব্যরত টহল কমান্ডার হাবিলদার আকরাম হোসেনের নেতৃত্বে ভারত থেকে আসার পথে পাসপোর্ট যাত্রী মিজানুর রহমানকে আটক করা হয়। এসময় তার ট্রলিব্যাগ তল্লাশি করে ১৮ হাজার ইউএস ডলার, ৪ হাজার ভারতীয় রুপি এবং একটি ভিভো মোবাইল আটক করা হয়।