শিবচরে দুর্ধর্ষ ডাকাতির মামলায় সাড়ে এগার ভরি স্বর্ণ ও নগদ ৫২ হাজার টাকা উদ্ধারসহ দুই জেলা থেকে বুধবার রাতে চার ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো কাজল দাস, সজিব সেখ, সাজ্জাত সেখ ও সোহেল সেখ। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার মাদারীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।
শিবচর থানার পুলিশ পরিদর্শক আমির হোসেন বলেন, শিবচরে ডাকাতির ঘটনার পরেই থানা থেকে কয়েকটি টিম অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনার অংশ হিসেবে ঐ রাতে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বরইহাট এলাকা থেকে এক ডাকাতকে আটক করি এবং তার দেওয়া তথ্যমতেই বাকি তিনজনকে গ্রেফতার করি। এ সময় তাদের কাছ থেকে সাড়ে এগার ভরি স্বর্ণসহ লুণ্ঠিত ৫২ হাজার টাকা উদ্ধার করি।
গত ২৯ জুন মধ্যরাতে উপজেলার উত্রাইল এলাকায় পাট ব্যবসায়ী কাইয়ুম চৌধুরীর বাড়িতে ঐ ডাকাতির ঘটনা ঘটে।
