বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ধন বাহাদুর ওলি বলেছেন, আমরা আমাদের পণ্য আমদানির জন্য বাংলাদেশের সমুদ্র বন্দর এবং নৌপথ ব্যবহার করতে আগ্রহী। ভৌগোলিক কারণে চট্টগ্রাম বন্দরের তুলনায় মোংলা সমুদ্র বন্দর ব্যবহারে আমাদের আগ্রহ বেশি। বুধবার রাতে বাগেরহাট শিল্প ও বণিক সমিতি কার্যালয়ে ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন নেপালের রাষ্ট্রদূত।
জেলা বণিক সমিতির সভাপতি লিয়াকত হোসেন লিটনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তৃতা করেন জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার প্রমুখ।
