নতুন-পুরোনো সব সঞ্চয়পত্রেই কাটা হবে ১০% কর

আপডেট : ০৪ জুলাই ২০১৯, ২১:৫৪

নতুন অর্থবছর অর্থাত্ ২০১৯ সালের ১ জুলাই থেকে নতুন-পুরাতন সকল সঞ্চয়পত্রের ক্ষেত্রেই উেস কর ১০ শতাংশ কর্তন করা হবে। জাতীয় সঞ্চয় অধিদপ্তর এ বিষয়ে একটি নোটিশ দিয়ে বিষয়টি স্পস্ট করেছে। আগে সঞ্চয়পত্রে মুনাফার ওপর ৫ শতাংশ উেস কর কর্তন করা হলেও নতুন অর্থবছরে এটিকে ১০ শতাংশ করা হয়েছে। মূলত বিক্রি কমাতে নতুন বাজেটে মুনাফার ওপর কর বাড়ানো হয়েছে। ৩০ জুন শেষ হওয়া ২০১৮-১৯ অর্থবছরের ১০ মাসে (জুলাই-এপ্রিল) ৪৩ হাজার ৪৭৪ কোটি ৪৮ লাখ টাকার নিট সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। গত ২০১৭-১৮ অর্থবছরে নিট সঞ্চয়পত্র বিক্রির পরিমাণ ছিল ৪৬ হাজার ৫৩০ কোটি ৩০ লাখ টাকা।