নারী-পুরুষের বৈষম্য দূরীকরণে সুনামগঞ্জে কর্মশালা

আপডেট : ১০ মার্চ ২০২৪, ১৯:৩২

নারী-পুরুষের সমতা নিশ্চিত করা ও বৈষম্য দূর করার বার্তা নিয়ে সুনামগঞ্জে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সংস্থাটির 'লিডার্স উইদাউট টাইটেল ইন ম্যান কেয়ার' প্রজেক্টের অংশ হিসেবে রবিবার (১০ মার্চ) দুপুরে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও স্কাউট সংগঠক মো. বুরহান উদ্দিন, ওয়ার্ল্ড ভিশনের সুনামগঞ্জ এরিয়া ম্যানেজার স্টিভ তাপস চিসিম, স্পন্সরশীপ চাইল্ড প্রোটেকশন অফিসার অপূর্ব চিসিম, উত্তম চক্রবর্তী, প্রোগ্রাম অফিসার মন সলোমার, লাকী গমেজ এবং প্যাট্রিশিয়া রিছিল।

নুর আহম্মেদ  হাসান ও সংগীতা দাসের পরিচালানায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাবিবর আহমদ, রাত্রি দে, আশাদ আলী প্রমুখ।

সুনামগঞ্জ পৌর শহরের ৯টি ওয়ার্ডের ৩০০ তরুণ এতে অংশ নেন। এই আয়োজনের উদ্দেশ্য হল পুরুষেরা যাতে পরিবারে কাজে সহয়তা করেন, পাশাপাশি নারীদের প্রতি সহিংসতা বন্ধ করা ও তাদের স্বপ্নপূরণে পাশে থাকা, ইতিবাচক পিতৃত্ব ও মাতৃত্ব শিক্ষা প্রদান, রাগ কমানো, বিবাদ মিটানো, পরিবারের শান্তি রজায় রাখা ও পারিবারিক জীবনে সুখী হওয়ার ব্যাপারে সচেতনতামূলক আলোচনা।

আলোচনার পর বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ইত্তেফাক/এসটিএম