গুড নেইবারস বাংলাদেশ ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের চুক্তি সই

আপডেট : ০৪ জুলাই ২০১৯, ২২:১৭

গুড নেইবারস বাংলাদেশ (জিএনবি) এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিবার পরিকল্পনা অধিদপ্তর (ডিজিএফপি) এর মধ্যে স্মারক চুক্তি স্বাক্ষর হয়েছে। বৃহস্পতিবার ঢাকাস্থ কাওরান বাজারে অবস্থিত ডিজিএফপি অফিস সভা কক্ষে স্থানীয় স্বাস্থ্য কর্মী উন্নয়ন ও চলমান দু’টি সরকারী পরিবার কল্যাণ কেন্দ্রের মান উন্নয়নের মাধ্যমে মাতৃ ও শিশু স্বাস্থ্যের উন্নয়নের লক্ষ্যে  স্বারক চুক্তিটি স্বাক্ষর করা হয়।

পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর ডিরেক্টর জেনারেল মো: কাজী মোস্তফা সারোয়ার, এবং গুড নেইবারস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মো: মাইনউদ্দিন মইনুল চুক্তিতে স্বাক্ষর করেন। উল্লেখ্য, গুডনেইবারস বাংলাদেশ মাতৃ ও শিশু স্বাস্থ্যের উন্নয়নের জন্য গুডনেইবারস ইন্টারন্যাশনাল ও কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি এর যৌথ আর্থিক-সহযোগিতায় এ প্রকল্পের কার্যক্রম দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার ১নং নাফানগর ও ২নং ঈশানিয়া ইউনিয়নে শুরু করেছে।

আরও পড়ুনঃ দুবাই আমিরের পালিয়ে যাওয়া বউ এখন লন্ডনে

অন্যান্যদের মধ্যে গুড নেইবারস বাংলাদেশ এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তর-স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিচালক ও ব্যবস্থাপনামন্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন।

 

ইত্তেফাক/টিএস