সিরাজগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ৫০০ গ্রাম হেরোইনসহ বাবা ও ছেলেকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ সোমবার সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ওসি জুলহাজ উদ্দীন।
আটকরা হলেন, রাজশাহী জেলার গোদাগাড়ী থানার ভাটোপাড়া ইউনিয়নের সাহাব্দিপুর গ্রামের রফিকুল ইসলাম ও তার ছেলে মমিনুল ইসলাম। তাদের থেকে জব্দ ওই মাদকের আনুমানিক মূল্য প্রায় ৫০ লাখ টাকা।
বিজ্ঞপ্তিতে জুলহাজ উদ্দীন জানান, গতকাল রোববার সন্ধ্যায় সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের কড্ডার মোড় এলাকায় সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কে অভিযান চালানোর সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা অবস্থায় রফিকুল ও মমিনুলকে আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি চালিয়ে ৫০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
তিনি আরও বলেন, আটক রফিকুল ইসলাম ও মমিনুল ইসলামের নামে একটি করে মাদক মামলা আদালতে বিচারাধীন আছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।
