নগরবাসীকে স্বস্তি দিতে সিলেটে চালু হলো ‘রমজান বাজার’

আপডেট : ১২ মার্চ ২০২৪, ২০:৩২

নিত্যপণ্যে নগরবাসীকে স্বস্তি দিতে সিলেটে চালু হয়েছে ‘রমজান বাজার’। সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এবার পবিত্র রমজান মাসে ন্যায্যমূল্যে ভোক্তাদের পণ্য দিতে এ উদ্যোগ নিয়েছে। এতে সার্বিক সহযোগিতা করছে সিলেট সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন।

মঙ্গলবার (১২ মার্চ) বেলা ২টায় নগরীর সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে এ বাজার চালু হয়। উদ্বোধন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

সিলেট চেম্বার সভাপতি তাহমিন আহমদ বলেন, বিশ্বব্যাপী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দরুন আমাদের দেশের বাজারেও এর প্রভাব পড়েছে। কিন্তু, আমাদের নিজেদের উৎপাদিত পণ্য যাতে সাধারণ মানুষ ন্যায্যমূল্যে পায়। সেজন্য রমজান মাসে আমরা ন্যায্যমূল্যের দোকান চালু করেছি। এখান থেকে সিলেটের জনসাধারণ তাদের নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী সরকার নির্ধারিত মূল্যে ক্রয় করতে পারবেন। 
নগরবাসী বলেছেন, এই ব্যবসথায় বাজারে কিছুটা হলেও ইতিবাচক প্রভাব পড়বে।

ইত্তেফাক/এবি