বায়ুদূষণের শীর্ষে লাহোর, ছয়ে ঢাকা

আপডেট : ১৩ মার্চ ২০২৪, ১১:১৮

বায়ুদূষণের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। অন্যদিকে, রাজধানী ঢাকা রয়েছে ছয় নম্বরে।

বুধবার (১৩ মার্চ) সকাল ১১টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

তালিকার শীর্ষে থাকা লাহোরের স্কোর ২৫৮ অর্থাৎ সেখানকার বাতাস খুবই অস্বাস্থ্যকর। এরপর রয়েছে ভারতের দিল্লি। শহরটির স্কোর ১৯৬ অর্থাৎ সেখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর।

তৃতীয় অবস্থানে রয়েছে নেপালের কাঠমাণ্ডু। এই শহরটির স্কোর ১৮৫ অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
চতুর্থ অবস্থানে রয়েছে কঙ্গোর কিনশাসা। পঞ্চমে ইরানের তেহরান এবং ষষ্ঠ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা এবং এই শহরটির স্কোর ১৬২ অর্থাৎ এখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

ইত্তেফাক/একেএম