মত ও পথের পার্থক্য থাকতে পারে, কিন্তু গন্তব্য সবার এক ......... শ ম রেজাউল করিম

আপডেট : ০৪ জুলাই ২০১৯, ২২:২১

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, মত ও পথের পার্থক্য থাকতে পারে, কিন্তু গন্তব্য সবার এক। আর তা হচ্ছে স্রষ্টার  নৈকট্য লাভ। জীবনকে মানবতার দৃষ্টিতে দেখুন তাহলে দেখবেন কোনো বিরোধ-বিভেদ থাকবে না। তিনি গতকাল বৃহস্পতিবার পিরোজপুরের রায়েরকাঠিতে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে আরো বলেন, নৈকট্য লাভের জন্য সৃষ্টিকর্তার কাছে যাবার জন্য যে পথ; সেই পথ না ভুলে পাপাচার, নৈতিকতা বিরোধী, মূল্যবোধহীনতা থেকে দূরে থাকুন। মানুষের ক্ষতি করবেন না।

গৌর কুমার রায় চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন— মহিলা সংসদ সদস্য শেখ এ্যানী রহমান, জেলা প্রশাসক আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান প্রমুখ। স্বাগত বক্তব্য দেন গৌতম নারায়ন রায় চৌধুরী। আগামী ১২ জুলাই উল্টো রথযাত্রা হবে।