ইত্তেফাক (এনএনপিপি) ওয়ার্কার্স ইউনিয়নের সাবেক সভাপতি আসাদুল্লার ইন্তেকাল

আপডেট : ০৪ জুলাই ২০১৯, ২২:২৫

দৈনিক ইত্তেফাক (এনএনপিপি) ওয়ার্কার্স ইউনিয়নের সাবেক সভাপতি ও প্রেস ফেডারেশনের সহ-সভাপতি মো. আসাদুল্লা (৬৮) বুধবার ৩ জুলাই সকাল ৯-৩০ মিনিটে পুরানা পল্টনে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। বাদ জোহর পুরানা পল্টন জামে মসজিদে নামাজে জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ বহু আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব রেখে যান।

প্রেস ফেডারেশনের শোক

মো. আসাদুল্লার মৃত্যুতে ফেডারেল ইউনিয়ন অব নিউজ পেপার প্রেস ওয়ার্কার্সের সভাপতি মো. আলমগীর হোসেন খান, মহাসচিব মো. কামালউদ্দিন. সিনিয়র সহ-সভাপতি মো. গোলাম সরওয়ার আজাদ মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

ইত্তেফাকের তিন ইউনিয়নের শোক

মো. আসাদুল্লার মৃত্যুতে দৈনিক ইত্তেফাক (এনএনপিপি) ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মো. তাজাম্মেল হক, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের ইত্তেফাক ইউনিটের ইউনিট প্রধান আবুল খায়ের, উপ-ইউনিট প্রধান মোহাম্মদ শাহযাদা, কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. গোলাম আখতার ও সাধারণ সম্পাদক মো. আবু জাফর গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।