কাপাসিয়ায় সমাজসেবা অধিদপ্তরের পরিচালনায় গ্রামীণ দরিদ্র নারীদের দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ কার্যক্রম ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ঋণ বিতরণ শেষে দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। কাপাসিয়া উপজেলার ১১টি ইউনিয়ন থেকে তিনজন করে ৩৩ জন দরিদ্র নারীর মধ্যে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ১৫ হাজার টাকা করে মোট ৪ লাখ ৫০ হাজার টাকা সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোসা. ইসমত আরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক এ টি এম তৌহিদুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার নিলুফা বেগম, ফিল্ড সুপারভাইজার হালিমা বেগম প্রমুখ।
