অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য চারঘাটে মানববন্ধন

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮, ২২:১৮

সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে চারঘাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সুজন সুশাসনের জন্য নাগরিকের আয়োজনে শনিবার বিকালে উপজেলা সদরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছাত্র-ছাত্রী, সুশীল সমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, সুজন জেলা কমিটির সহ-সম্পাদক এসএম মোজাম্মেল হক, চারঘাট আলহাজ এমএ হাদি কলেজের উপাধ্যক্ষ সাহাজ উদ্দিন, হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী শশাংক বর্মণ দাস, উপজেলা মাদক প্রতিরোধ কমিটির সভাপতি সাইফুল ইসলাম বাদশা, মিজানুর রহমান ও অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।