সিলেটে বিশেষ অভিযানে ১৬ লক্ষ টাকার ২৭৮ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করেছে মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। এসময় একটি কার্গো ট্রাক জব্দ করা হয়।
শনিবার (২৩ মার্চ) ভোরে সিলেট তামাবিল বাইপাস রাস্তায় মুরাদপুর এলাকায় চিনির বস্তাগুলো উদ্ধার করা হয়। এসময় নওগাঁ জেলার মান্দা উপজেলার কেশবপুর গ্রামের সোহেল রানা (২৯) ও একই উপজেলার যশরাই গ্রামের মো: নাজমুল হোসেনকে (২৫)। আটক করা হয়।
সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মহানগর গোয়েন্দা বিভাগ ভোররাতে নগরীর শাহপরাণ (রহ:) থানাধীন সিলেট-তামাবিল বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় চিনির বস্তাসহ দুইজনকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
