ক্রিকেট খেলা নিয়ে ঢামেকের ফজলে রাব্বি হল মাঠে মারামারি, আহত ১২

আপডেট : ০৫ জুলাই ২০১৯, ১৬:৫৮

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ছাত্রদের মারামারিতে ১২ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে রাজধানীর বকসি বাজার মোড়ে ঢাকা মেডিকেল কলেজের ডা. ফজলে রাব্বি হলের মাঠে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন- সাইফুল (২২), সুমন (২২), রুমান শাহরিয়ার (২২), নিশাত (২২) আ. রউফ, নিয়ামুল (২৩), প্রকৃতি (২৩), তানজিন (২৩) ও তন্ময় (২০)। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্প পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, আহতরা জরুরী বিভাগে চিকিৎসা নিচ্ছেন। 

ইত্তেফাক/জেডএইচ