ফেনীতে দ্রুতগামী পিকআপ ভ্যানের ধাক্কায় মোশাররফ হোসেন (৩৫) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। তিনি ফেনী পৌর এলাকার চাড়িপুর গ্রামের সফিকুর রহমানের ছেলে এবং ফেনী পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক।
মঙ্গলবার (২৬ মার্চ) রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল এলাকায় হাজারী সড়কের মাথায় এ দুর্ঘটনা ঘটে। মহিপাল হাইওয়ে থানার এস আই বেলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
জানা গেছে, মঙ্গলবার রাতে মোটরসাইকেল চালিয়ে মোশাররফ হোসেন হাজারী সড়ক থেকে মহাসড়কের দিকে যাচ্ছিলেন। এ সময় চট্টগ্রামগামী একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে চলে যায়। বুধবার (২৭ মার্চ) দুপুর ২টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মোটরসাইকেলসহ সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
