পবিত্র রমজান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বৃদ্ধাশ্রমে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ উপকমিটি। শিক্ষা প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বেগম শামসুন নাহার চাঁপা’র নির্দেশে এ সহায়তা বিতরণ করা হয়।
শনিবার (৩০ মার্চ) বিকালে কুষ্টিয়ার মজমপুর বৃদ্ধাশ্রমে এসব ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ উপকমিটির সদস্য সচিব বেগম শামসুন নাহার চাঁপার পক্ষে উপস্থিত ছিলেন কমিটির সদস্য ও কুষ্টিয়া জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ নূরজাহান শারমিন, বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা পরিচালক আফরোজা রহমান মিষ্টিসহ স্বেচ্ছাসেবীরা।
এর আগে, ২২ মার্চ ধানমন্ডিতে অবস্থিত আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের শিক্ষা ও মানবসম্পদ উপকমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নের জন্য অসহায়, এতিম ও দুস্থদের মধ্যে ইফতার এবং সেহরির খাদ্যসামগ্রী বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।
এরপর ২৪ মার্চ রাজধানীর বায়তুল মোমিন মসজিদ ও মাদ্রাসার এতিমদের মধ্যে সেহরির প্রয়োজনীয় খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

