উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা
গতকাল রবিবার উল্লাপাড়ায় দুই জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন: উপজেলার দুর্গানগর ইউনিয়ন জামায়াতের সম্পাদক মূলবেড়া গ্রামের বেলাল হোসেন এবং জামায়াত সমর্থিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা দত্তপাড়া এলংজানী গ্রামের সামিউল ইসলাম।
