মাদারীপুরে শিবচরে সদ্য পুলিশের চাকরি পাওয়া আটজন কনস্টেবলকে বিভিন্ন পরামর্শ ও শুভেচ্ছা জানিয়ে মিষ্টিমুখ করেছেন শিবচর থানা পুলিশ।
শিবচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন মোল্লা জানান, সম্প্রতি পুলিশ কনস্টেবল নিয়োগে শিবচরে আটজনের চাকরি পেয়েছেন।তাদের মধ্যে দুইজন মেয়ে ও ছয়জন ছেলে। আজ (শুক্রবার) তাদের নির্দেশনা মূলক বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে। পরে তাদের মিষ্টিমুখ করে স্বাগত জানানো হয়েছে।
আরও পড়ুন: মা কিভাবে এতো নিষ্ঠুর হলেন!
চাকরি পাওয়া মো. রাসেল মিয়া জানান, ওসি স্যারের পরামর্শে আমি অনেক সাহস পাচ্ছি। তিনি আমাদের ট্রেনিং সম্পর্কে ও বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। আমারা তার এমন উদ্যোগে খুশি।
ইত্তেফাক/অনি
