যুক্তরাষ্ট্রে বাংলা চলচ্চিত্র উত্সব

আপডেট : ০৫ জুলাই ২০১৯, ২০:৫৮

 

 

যুক্তরাষ্ট্রের ডালাসে প্রতিবছরের মতো এবারো আয়োজন করা হয়েছে বাংলা চলচ্চিত্র উত্সব। সৃজনের হাট আয়োজিত ‘বিশ্বের আঙিনায় বাংলা ছবি’—শ্লোগান নিয়ে এবারের ৩ দিনব্যাপী উত্সবটি চলবে ২ থেকে ৪ আগস্ট পর্যন্ত।

‘৪র্থ বাংলা চলচ্চিত্র উত্সব ২০১৯’ বসবে ডালাস শহরের অ্যাঞ্জেলিকা ফিল্ম সেন্টারে। এতে বাংলাদেশ ও ভারতের মোট ৮টি স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে।

বাংলাদেশের নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর ‘আলফা’, আবদুল্লাহ মোহাম্মদ সাদের ‘লাইভ ফ্রম ঢাকা’, সোহেল রানা বয়াতির ‘টিয়ার গপ্পো’ এবং এস এম কামরুল আহসান লেনিনের ‘ঘ্রাণ’ চলচ্চিত্র উত্সবে অংশ নিচ্ছে। পাশাপাশি কলকাতার ‘আহারে’, ‘ফার্নিচার’, ‘পুপা’ ও ‘প্রসারিণী’ চলচ্চিত্র প্রদর্শিত হবে।