প্রথমে ক্যানসার, এখন 'লিম্ফোডিমা' রোগের সঙ্গে লড়ছেন তরুণ রিয়াজুল। কিন্তু চিকিৎসার অভাবে দিন দিন তার অবস্থা খারাপের দিকে যাচ্ছে। এ রোগে আক্রান্ত রোগীর পা ও হাত তিন-চার গুণ ফুলে যায়। রিয়াজুলের অবস্থা তার চেয়েও খারাপ।
এই রোগে আক্রান্ত রিয়াজুলের বাম হাত নিচের দিকে স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি ফুলে গেছে। হাতটির ওজন বেড়ে গেছে ৯ থেকে ১০ কেজি। এতে তার হাতের ভারসাম্য হারিয়ে গেছে। স্বাভাবিক কোন কাজ করাতো দূরে থাক, রীতিমতো পঙ্গু জীবনযাপন করতে হচ্ছে তাকে।
বরিশালের বাকেরগঞ্জের ঢাপরকাঠীর মো. রিয়াজুল হোসেন হাওলাদার বলেন, পুরোপুরি সুস্থ ছিলাম আমি। হঠাৎ দেখলাম গলার একপাশে টিউমারের মতো। পরে ২০১৫ সালে সেখানে অপারেশনের পর দেখা গেল, ক্যানসার হয়েছে। সবার সহযোগিতায় কেমোথেরাপি দিয়ে ক্যানসার জয় করলেও ধীরে ধীরে হাতের এ অবস্থা হয় । হাতের এ অবস্থা নিয়ে কোনো কাজই আর করতে পারি না। পঙ্গু জীবনযাপন করতে হচ্ছে আমাকে। ছয়/সাত জনের সংসারই ঠিকমতো চলে না।
তাই অসুস্থ রিয়াজুল তার সুচিকিৎসার্থে সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: জনতা ব্যাংক, কালাসকাটি/বরিশাল, মো. রিয়াজুল হোসেন হাওলাদার, অ্যাকাউন্ট নম্বর : ০১০০১৪৯৩৫৭২১৬, বিকাশ/নগদ : ০১৭৫৬১০৭৩৫২।
