ঝিনাইদহে সানশেড ভেঙে ছাত্রের মৃত্যু

আপডেট : ০৫ জুলাই ২০১৯, ২২:০৩

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহে উপশহরপাড়ার একটি বাসার সানশেড ভেঙে বুকের ওপর পড়ে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্র মারা গেছে। নিহত আসিফ আহম্মেদ আরজু (১৫) চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড পাড়ার নেহালউদ্দীন সোহেলের ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, সন্ধ্যার দিকে আরজু উপশহরপাড়ায় এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যায়। গেট খুলতে দেরি দেখে আরজু ঐ বাসার গেটের ওপর লাগানো সানশেডে ঝুলে জগিং করছিল। এ সময় সানশেড ভেঙে তার বুকের ওপর পড়ে। তাকে পার্শ্ববর্তী হাসান ক্লিনিকে নিলে চিকিত্সকরা মৃত ঘোষণা করেন।