ফুলবাড়ীতে নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

আপডেট : ০৫ জুলাই ২০১৯, ২২:০৪

ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা

ফুলবাড়ীতে নীলকোমর নদীতে গোসল করতে গিয়ে জিসান ইসলাম (১২) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর একটায় উপজেলার সদর ইউনিয়নের কুটিচন্দ্রখানা গ্রামে। সে ফুলবাড়ী জছিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র ও ঐ গ্রামের মনির উদ্দিনের ছেলে। 

এ ব্যাপারে ফুলবাড়ী হাসপাতালের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার মুকুল বিকাশ রায় জানান, হাসপাতালে আসার আগেই শিশু জিসানের মৃত্যু হয়েছে।