আগুনে পুড়ল ক্লাব ও দোকানঘর

আপডেট : ০৫ জুলাই ২০১৯, ২২:০৪

নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা

নাঙ্গলকোটে বৃহস্পতিবার রাতে আগুনে পুড়ে গেছে একটি ক্লাব ও দোকানঘর।

উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের কদমতলী গ্রামের এক ঝাঁক পায়রা নামে ক্লাবটির আসবাবপত্র ও খেলাধুলার সরঞ্জাম পুড়ে গেছে। এতে আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় এক লাখ টাকা বলে ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শাহাজাহান সাজু জানান। এছাড়া ক্লাবের পার্শ্ববর্তী তাসফিয়া স্টোরের দোকানঘরটিও সম্পূর্ণ পুড়ে গেছে।

নাঙ্গলকোট থানার ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম বলেন, এলাকা থেকে ঘটনাটি কেউ জানায়নি। এক সাংবাদিকের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠিয়েছি।