শোক সংবাদ

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮, ২২:৩৯

বেগম রোকেয়া

মুক্তিযুদ্ধের ৭নং সেক্টরের কমান্ডার ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত ডা. মইন উদ্দিন আহমেদের স্ত্রী বেগম রোকেয়া (৭৪) গতকাল রবিবার সকালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি ৬ ছেলে রেখে গেছেন। আজ সোমবার সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ফুটবল মাঠে (বিজিবি ক্যাম্প সংলগ্ন) তার জানাজা অনুষ্ঠিত হবে। তার ছেলে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার সামিল উদ্দিন আহমেদ শিমুল। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী।

মাহতাব উদ্দিন সরকার

সৈয়দপুরের পার্শ্ববর্তী পার্বতীপুরের বেলাইচন্ডি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সুরভী স্কুল ও কলেজের প্রতিষ্ঠাতা মাহতাব উদ্দিন সরকার (৮২) গত শনিবার বিকালে নিজ বাসভবন সোনাপুকুর চাকলারহাটে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি..রাজিউন)। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ জোহর সুরভী কলেজ প্রাঙ্গণে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজার রহমান ও রাজনৈতিক নেতৃবৃন্দরা শোক প্রকাশ করেন।