শ্রীমঙ্গল (মৌলভীবাজার): শহরের কলেজ রোডে অবস্থিত উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীরে মানবতার দেয়াল নামক একটি ব্যতিক্রমী উদ্যোগ হাতে নিয়েছে অভিযাত্রী নামের একটি সামাজিক সংগঠন। দেয়ালের একপাশের হ্যাঙারে যে কেউ তার অপ্রয়োজনীয় সামগ্রী রেখে যেতে পারেন আর অন্যপাশের হ্যাঙার থেকে যে কেউ নিয়ে যেতে পারেন তার প্রয়োজনীয় সামগ্রী। শুরুর দিনে এতে কিছু কাপড় জমা হতে দেখা যায়। গতকাল রবিবার সকালে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ছবি:অনুজকান্তি দাশ —ইত্তেফাক\