বাকেরগঞ্জে আগুনে নিঃস্ব দুই পরিবার

আপডেট : ০৫ জুলাই ২০১৯, ২২:২৬

বাকেরগঞ্জের পাদ্রীশিবপুর ইউনিয়নের বড়ো রঘুনাথপুর গ্রামে ৯ নম্বর ওয়ার্ডে অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে গেছে দুটি পরিবার। কিছুদিন পূর্বে বানানো নতুন ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। বৃহস্পতিবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের মিটার বোর্ডে আগুন লাগার ফলে মো. চাঁন মিয়া হাওলাদার ও তার ছেলে পান্না হাওলাদারের দুটি ঘরে আগুন লাগে। বাকেরগঞ্জ ফায়ার সার্ভিসকে ফোন করা হলে যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় আসতে পারেনি। ক্ষতিগ্রস্ত পান্না হাওলাদার জানান, আগুন নেভানোর আগেই সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়। পান্না মিয়ার স্ত্রী বলেন, ঘরে প্রায় তিন লাখ টাকা ও স্বর্ণালংকারও ছিল দুই লাখ টাকার। ৫০ মণ চাল ছিল, ডাল ছিল প্রায় ২০ মণ। ঘটনাস্থান পরিদর্শন করেছেন ইউপি চেয়ারম্যান জাহিদুল হাসান বাবু প্রমুখ । এ সময় তারা বিভিন্ন সহযোগিতার আশ্বাস প্রদান করেন ক্ষতিগ্রস্তদের।